Donald Trump | ইরানে টানা ১৩ দিন হামলার পর হঠাৎ যুদ্ধ বন্ধ ট্রাম্পের, নেপথ্যে অস্ত্রভাণ্ডারে টান?

Key Highlightsশুক্রবার রাত পর্যন্ত ইরানের উপর টানা ১৩ দিন হামলা চালিয়েছে আমেরিকা।
শুক্রবার রাত পর্যন্ত ইরানের উপর টানা ১৩ দিন হামলা চালিয়েছে আমেরিকা। এরপর শনিবার নতুন করে কোনও হামলা হয়নি। ফলে আপাতত কিছুটা শান্ত মধ্যপ্রাচ্য। আমেরিকা হামলা বন্ধ করার পর প্রাথমিক ভাবে থেমেছে ইরানও। কিন্তু কেন হঠাৎ মার্কিন সেনাবাহিনীকে থামার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জানা গিয়েছে, বাহিনীর তরফেই প্রেসিডেন্টকে বিশেষ বার্তা পাঠানো হয়েছিল। তার পর হামলা থামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। জানা গিয়েছে, মার্কিন সেনার যুগ্ম চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন যোগাযোগ করেছিলেন ট্রাম্পের সঙ্গে। ব্যক্তিগত ভাবে প্রেসিডেন্টকে তিনি হামলায় সাময়িক বিরতির পরামর্শ দেন। জানান, তা না-হলে অস্ত্রভাণ্ডারে টান পড়তে পারে। যদিও আমেরিকার সেনাবাহিনী প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেনি। তাদের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত স্তরে প্রেসিডেন্টের সঙ্গে অনেক কথাই বলে থাকেন সেনাকর্তারা। যা নিরাপত্তার কারণে প্রকাশ করা হয় না।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ইরান
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প


