Iran-US | ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব খারিজ ট্রাম্পের, নভেম্বরের পরেই নতুন সংঘাতের আশঙ্কা!

Saturday, September 26 2026, 10:48 am
Iran-US | ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব খারিজ ট্রাম্পের, নভেম্বরের পরেই নতুন সংঘাতের আশঙ্কা!
highlightKey Highlights

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানও সাফ জানিয়ে দিয়েছেন, আত্মরক্ষার স্বার্থে তাঁরা যে কোনো মার্কিন আগ্রাসনের শক্ত হাতে জবাব দেবেন।


মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এবং রণনীতিগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী পুনরায় খোলার আরজি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই তেহরানে ফের বোমা হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প। সম্প্রতি কাতারের মধ্যস্থতায় রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে সংঘাত থামাতে এবং চুক্তি সম্পাদনে ইতিবাচক প্রস্তাব দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। তবে আমেরিকার এই কঠোর অবস্থানের পর স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধমেঘ এত সহজে কাটছে না। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানও সাফ জানিয়ে দিয়েছেন, আত্মরক্ষার স্বার্থে তাঁরা যে কোনো মার্কিন আগ্রাসনের শক্ত হাতে জবাব দেবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File