USA | IRGCকে সহযোগিতার অভিযোগে ভারত-সহ চার দেশের ৬টি সংস্থা ও ব্যক্তির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ট্রাম্পের!

Friday, July 31 2026, 9:39 am
USA | IRGCকে সহযোগিতার অভিযোগে ভারত-সহ  চার দেশের ৬টি সংস্থা ও ব্যক্তির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ট্রাম্পের!
highlightKey Highlights

এই অভিযানে বিশেষভাবে নিশানায় এসেছে ‘দাদনেগার স্টার্টআপ স্টুডিও’ নামে একটি সংস্থা।


ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং তাদের সঙ্গে যুক্ত বিমান সংস্থা মহান এয়ারকে সহযোগিতা করার অভিযোগে ভারত, চিন, রাশিয়া এবং ইরানে অবস্থিত মোট ছয়টি সংস্থা ও ব্যক্তির উপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের দাবি, আইআরজিসির সামরিক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত কর্মকাণ্ডে সহায়তাকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতেই এই পদক্ষেপ। এই অভিযানে বিশেষভাবে নিশানায় এসেছে ‘দাদনেগার স্টার্টআপ স্টুডিও’ নামে একটি সংস্থা। মার্কিন প্রশাসনের অভিযোগ, এটি আইআরজিসির একটি ‘ফ্রন্ট কোম্পানি’, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইজরায়েলি স্থাপনা এবং কর্মীদের অবস্থান শনাক্ত করে সেই তথ্য ইরানের সামরিক বাহিনীকে সরবরাহ করত। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট এক সরকারি বিবৃতিতে জানান, নিষেধাজ্ঞার আওতায় আনা সংস্থা ও ব্যক্তিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং মহান এয়ারকে সহায়তা করেছে। অস্ত্র, সামরিক সরঞ্জাম, সেনাকর্মী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালপত্র পরিবহণে এই বিমান সংস্থার ভূমিকা রয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File