Trinamool | 'বিনা অনুমতিতে দলের নাম ব্যবহার করা হচ্ছে'- ঋতব্রতের তৃণমূলের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

Sunday, June 28 2026, 6:11 am
Trinamool | 'বিনা অনুমতিতে দলের নাম ব্যবহার করা হচ্ছে'- ঋতব্রতের তৃণমূলের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
highlightKey Highlights

বিনা অনুমতিতে অবৈধভাবে দলের নাম ব্যবহার করার জন্য পুলিশের কাছে আবার ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কালীঘাট-তৃণমূল।


সামনেই একুশে জুলাই। তাঁর আগে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল জড়ো সংঘাত। এবার ঋতব্রত শিবিরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনলো মমতার শিবির। প্রতারণা, চক্রান্ত, ভিত্তিহীন তথ্য, নথিপ্রচারের অভিযোগ সহ বিনা অনুমতিতে অবৈধভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগ তুলেছে কালীঘাট তৃণমূল। নিউ টাউন থানায় ই-মেল মারফত অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেনা। ঋতব্রত শিবিরের হয়ে সন্দীপন সাহা বলছেন, “ আমরা মিটিং তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়েই করেছি। এখন কে কী দাবি করল সেটা বিষয় নয়। কাদের সঙ্গে মানুষ দাঁড়িয়ে রয়েছে সেটা গুরুত্বপূর্ণ।” এদিকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিতে চলেছে ঋতব্রত-তৃণমূল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File