Trinamool-Congress | সম্পূর্ণ ভিত্তিহীন! ঘাসফুলের কংগ্রেসে যোগদানের জল্পনা ওড়ালেন জয়রাম রমেশ
Thursday, June 11 2026, 2:44 pm

Key Highlightsকংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ জানালেন, মমতা-সোনিয়ার মধ্যে কথাবার্তা নিয়ে যে খবর হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
জল্পনা ছিল কংগ্রেসের সঙ্গে মিশে যাবে তৃণমূল। সেই জল্পনা উড়িয়ে দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ জানালেন, মমতা-সোনিয়ার মধ্যে কথাবার্তা নিয়ে যে খবর হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সব প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে তৃণমূল প্রসঙ্গে তিনি সাংবাদিকদের তিনি বলেন, ‘‘বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর দেখানো হয়েছে। এই খবর সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ বছরের ব্যক্তিগত সম্পর্ক। তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। যা আপনারা বলছেন, সেই সব বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি।’’
- Related topics -
- দেশ
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- কংগ্রেস নেতা
- কংগ্রেস
- কংগ্রেস সভাপতি
- মমতা ব্যানার্জী
- সোনিয়া গান্ধী
- সোনিয়া গান্ধী
- রাজনৈতিক দল
- রাজনৈতিক


