Haldia | হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের পাইপলাইন বিস্ফোরণের জেরে বাতিল ট্রেন!

Tuesday, June 30 2026, 7:56 am
Haldia | হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের পাইপলাইন বিস্ফোরণের জেরে বাতিল ট্রেন!
highlightKey Highlights

বিস্ফোরণের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে যায়। একই সঙ্গে লাইনের বেশ কিছুটা অংশও দুমড়ে গিয়েছে বলে খবর।


হলদিয়ায় এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। মঙ্গলবার সকালেই হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে আচমকাই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ন্যাপথা লিক করে ধরে যায় আগুন। ঘটনায় আহত কমপক্ষে ২০ জন। এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে হাওড়া-হলদিয়া ও হাওড়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচলও। বন্ধ হলদিয়া টাউনশিপ -দুর্গাচকগামী এক্সাইড রোড। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে যায়। একই সঙ্গে লাইনের বেশ কিছুটা অংশও দুমড়ে গিয়েছে বলে খবর। ফলে ওই লাইন দিয়ে এখনই ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। আপাতত মঙ্গলবারের ৩৮০৫২ হলদিয়া-হাওড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকালের রুটও পরিবর্তন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File