WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC0অন্যান্য2ফলাফল

TMC Protest on SIR | এসআইআর ইস্যুতে মতবদল, কমিশনের সঙ্গে বৈঠকে বুধের সকালে দিল্লিতে তৃণমূল!

Tuesday, April 7 2026, 4:46 pm
TMC Protest on SIR | এসআইআর ইস্যুতে মতবদল, কমিশনের সঙ্গে বৈঠকে বুধের সকালে দিল্লিতে তৃণমূল!
highlightKey Highlights

তৃণমূলের তরফের ধরনা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তৃণমূল আগামিকাল ৪ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে সকাল দশটায় দেখা করতে যাবে।


সোমবার মাঝরাতে শেষ সাপ্লিমেন্টারি ভোটার তালিকাটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বিচারাধীন ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ‘অযোগ্য’ বলে চিহ্নিত হয়েছেন। এসআইআর ইস্যুতে দিল্লিতে ধর্নায় বসার পরিকল্পনা করছিল তৃণমূল। তবে সূত্রের খবর, কমিশনের তরফে আগামিকাল সকাল দশটায় দেখা করার জন্য সময় দেওয়া হয়েছে। আগামিকাল সকাল দশটায় জাতীয় নির্বাচন কমিশনে দেখা করতে যাবে ৪ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। ধর্ণার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলো শাসক দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File