TMC Leader Arrested | আগাছায় ভরা জমির ভেতরে অস্ত্র 'চাষ'! কাঠগড়ায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Friday, May 29 2026, 4:00 pm
TMC Leader Arrested | আগাছায় ভরা জমির ভেতরে অস্ত্র 'চাষ'! কাঠগড়ায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা
highlightKey Highlights

শুক্রবার শক্তিনগরের কানাপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দোনালা বন্দুক ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করল গোবরডাঙা থানার পুলিশ।


শুক্রবার মছলন্দপুরে এক তৃণমূল নেতার জমিতে তল্লাশি চালিয়ে একাধিক বন্দুক ও কার্তুজ বাজেয়াপ্ত করল পুলিশ। ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ মছলন্দপুরের তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ধৃতদের সঙ্গে নিয়ে শক্তিনগরের কানাপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দোনালা বন্দুক ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করল গোবরডাঙা থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত সুজিত সাহার জমির একটি অংশে খোঁড়াখুঁড়ি শুরু হতেই মাটির নিচে পোঁতা কালো প্লাস্টিকের প্যাকেটের জড়ানো অস্ত্রের সন্ধান মেলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File