TMC Former MLA Arrested | তোলাবাজি-জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ! নৈহাটিতে গ্রেফতার প্রাক্তন বিধায়ক সনৎ দে

Saturday, August 8 2026, 4:46 am
TMC Former MLA Arrested | তোলাবাজি-জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ! নৈহাটিতে গ্রেফতার প্রাক্তন বিধায়ক সনৎ দে
highlightKey Highlights

পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। তোলাবাজি, অন্যের জমি ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ককে।


এবার তোলাবাজি, অন্যের জমি ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ ছিল বিধায়কের বিরুদ্ধে। একাধিক জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গত জুন মাসে নৈহাটিতে পার্টি অফিসে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একাধিক অভিযোগে সনৎ দে-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File