TMC Leader of Opposition | বিধানসভায় বিরোধী দলনেতা পদে শোভনদেব, তৃণমূলের চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ হাকিম!
Saturday, May 9 2026, 5:19 pm

Key Highlightsশনিবার রাতে দলীয় সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের জয়ী প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা।
১৫ বছর পর রাজ্যের দায়িত্বে নতুন সরকার। বিজেপি সরকারের বিধানসভায় বিরোধী আসনে বসতে হবে ঘাসফুল শিবিরকে। শনিবার বিধানসভার বিরোধী নাম ঘোষণা তৃণমূল কংগ্রেসের। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন বালিগঞ্জের জয়ী প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে। চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ধনেখালির অসীমা পাত্র হচ্ছেন উপ দলনেতা। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জিতেছে তৃণমূল।
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- শোভনদেব চ্যাটার্জী
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম


