Balaram Mullick | এবার লাইসেন্স বাতিল বলরাম মল্লিক রাধারমন মল্লিক মিষ্টির দোকানেরও!
Tuesday, September 8 2026, 2:54 pm

Key Highlightsদুর্গাপুজোর মুখে কলকাতার খাদ্য নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম।
দুর্গাপুজোর মুখে কলকাতার খাদ্য নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম। পচা খাবার, মেয়াদউত্তীর্ণ মশলা এবং খাবারের বিষাক্ত রঙের ব্যবহারের দায়ে শহরের ৪০টি রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের লাইসেন্স স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে। সেই তালিকায় ইএম বাইপাসের সিমলা বিরিয়ানি ও নাগেরবাজারের আরসালানের পাশাপাশি রয়েছে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিকের মতো খ্যাতনামা মিষ্টির দোকানও। পুরসভার পরিদর্শনে ঢাকনাবিহীন ডাস্টবিন, টুপি-অ্যাপ্রন ছাড়া খাবার তৈরি এবং রেফ্রিজারেটরে ডেট ট্যাগ না থাকার মতো গুরুতর নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনে পুনরায় আবেদন করা হলে বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- খাদ্য সুরক্ষা
- খাদ্য


