TMC | ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আপাতত স্বস্তি কালীঘাটপন্থী তৃণমূলের, শর্তসাপেক্ষে করা যাবে অর্থ লেনদেন!

Key Highlightsব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আপাতত স্বস্তি পেল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আপাতত স্বস্তি পেল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূলের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বিপুল অঙ্কের অর্থ ফ্রিজ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাটপন্থী তৃণমূল। আদালতে তাদের দাবি ছিল, দলীয় সাংগঠনিক কাজ, কর্মসূচি এবং প্রশাসনিক ব্যয় চালানোর জন্য নিয়মিত অর্থের প্রয়োজন। বৃহস্পতিবার দলীয় অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক (স্পেশাল অফিসার) হিসেবে নিয়োগের নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানেই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন করা যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী, দলের যে দুই ব্যক্তি আগে থেকেই অ্যাকাউন্ট পরিচালনার জন্য অনুমোদিত, তাঁরাই অর্থ তুলতে বা প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন। তবে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে স্পেশাল অফিসার সুব্রত তালুকদারের কাউন্টার সই বাধ্যতামূলক। আদালতের আরও নির্দেশ, প্রতিদিন অ্যাকাউন্ট থেকে কত টাকা খরচ করা হচ্ছে এবং কোন খাতে সেই অর্থ ব্যয় করা হচ্ছে, তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- কলকাতা হাইকোর্ট


