JD Vance | টিসিএসের গ্রিন কার্ডে মার্কিন নিষেধাজ্ঞা, জেডি ভ্যান্সের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি!

Friday, October 9 2026, 12:07 pm
JD Vance | টিসিএসের গ্রিন কার্ডে মার্কিন নিষেধাজ্ঞা, জেডি ভ্যান্সের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি!
highlightKey Highlights

ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা এবং বিদেশি কর্মীদের নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি।


ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা এবং বিদেশি কর্মীদের নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, দক্ষ ভারতীয় পেশাদারদের অবদানকে অবমূল্যায়ন করার এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার গভীর রাতে টিসিএস, ইনফোসিস, উইপ্রো-সহ আটটি বড় প্রযুক্তি সংস্থাকে কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের পিইআরএম কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, নিয়মের ফাঁক গলে এইচ-১বি ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অন্যদিকে, জেডি ভ্যান্স বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলে আক্রমণ করায় দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত ও মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File