T20 women's World Cup | টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পাকিস্তানেই! প্রতিবেশী দেশে খেলতে যাবে ভারতের মেয়েরা?
Saturday, October 24 2026, 3:59 pm

Key Highlightsদু’বছর পর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান। প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে আইসিসি।
অবশেষে দুবছর পর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দিনক্ষণ ঘোষণা করেছে আইসিসি। এবার এই টুর্নামেন্টের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান। ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। যদিও পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারতের মেয়েরা। ভারত ও পাকিস্তানের মধ্যে হাইব্রিড মডেলের চুক্তি অনুযায়ী, কোনও একটি দেশে আইসিসি-র প্রতিযোগিতা আয়োজিত হলে অন্য দেশকে নিরপেক্ষ মাঠে খেলতে হয়। ফলে ভারতের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। সংবাদ সংস্থাকে এক পাক সূত্র জানিয়েছেন, “ভারতকে বাদ দিয়ে গ্রুপ পর্ব ও নকআউটের সব ম্যাচ আয়োজন করতে চাই আমরা। নিরপেক্ষ কেন্দ্র হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের কাছাকাছি হওয়ায় দুবাইয়ে যাতায়াতের খরচও কম হবে।”
- Related topics -
- খেলাধুলা
- টি২০ বিশ্বকাপ ২০২৪
- টি২০
- মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ
- পাকিস্তান
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ক্রিকেট
- আইসিসি


