Swiggy | নষ্ট পরোটা-পচা ডিম ডেলিভারি করছে Swiggy! ৯টি শোকজ নোটিস FSSAI-এর
Saturday, July 11 2026, 2:41 pm

Key Highlightsসুইগির শাখা ইনস্টামার্টকে নোটিস পাঠিয়েছে খাদ্য সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থা। ৯টি শোকজ নোটিস পাঠানো হয়েছে।
বিপাকে ফুড ডেলিভারি সংস্থা সুইগি। গ্রাহকেরা অভিযোগ করেছিল, মেয়াদ উত্তীর্ণ প্রোটিন পাউডার, পচে যাওয়া, দুর্গন্ধযুক্ত ডিম বিক্রি করছে এই সংস্থা। নষ্ট পরোটা বিক্রিরও অভিযোগও উঠেছে সুইগির বিরুদ্ধে। এবার সুইগির শাখা ইনস্টামার্টকে নোটিস পাঠিয়েছে খাদ্য সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থা। ইতিমধ্যেই ওই সংস্থাকে ৯টি শোকজ নোটিস পাঠানো হয়েছে। FSSAI জানিয়েছে, শিশুখাদ্য বিক্রি নিয়েও অভিযোগ উঠেছে। ফেরত দেওয়ার পরে ফের নষ্ট হওয়া খাবারই পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সুইগি ইনস্টামার্টকে বিস্তারিত জবাব এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে, জানিয়েছে FSSAI।
- Related topics -
- বাণিজ্য
- সুইগি
- অনলাইন ফুড ডেলিভারি
- ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট
- ফুড ডেলিভারি
- ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া।
- ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া
- খাদ্য সুরক্ষা
- খাদ্য
- এফএসএসএআই
- ভারত


