Suvendu Adhikari | 'সকলেই পাবে নাগরিকত্বের সার্টিফিকেট', মতুয়াগড়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Key Highlightsমতুয়া গড়ে পা দিয়েই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে আমরা নাগরিকত্ব সার্টিফিকেট দেব।"
রাজ্যে পালাবদলের পর প্রথমবার মতুয়া গড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সিএএ প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “অনেক সরকার, প্রধানমন্ত্রী এসেছে গিয়েছে স্বাধীনতার পর থেকে কিন্তু কেউ কথা রাখেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী CAA আইন এনেছেন। ২০২০ থেকে ২০২২ করোনা কাল। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে অমিত শাহের সঙ্গে এখানে এসেছিলাম। তিনি বলেছিলেন ২০২৪ এর আগে আপনাদের CAA আইনের নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আইন জারি করে দেব। অমিত শাহ মার্চ মাসেই এই CAA নিয়ম জারি করে দিয়েছেন।” এদিন মতুয়া গড়ে পা দিয়েই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে আমরা নাগরিকত্ব সার্টিফিকেট দেব। ২৫ হাজার মানুষ পেয়েছেন CAA সার্টিফিকেট। তাঁরা তপসিলি সার্টিফিকেট পাচ্ছিলেন না। কিন্তু আমি বলেছি তাঁরা পাবেন তপসিলি সার্টিফিকেট। এর পর যখন ভোটার তালিকা প্রকাশ হবে ইলেকশন কমিশনকে বলে আমরা এরপর CAA নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সকলকে ভোটার তালিকায় নাম ওঠানোর ব্যবস্থা করব।"
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- রাজনৈতিক দল
- মতুয়া
- সিএএ


