Jai Johar Allowance | বাড়ানো হল আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহারের ভাতা, জঙ্গলমহলের উন্নয়নে বরাদ্দ ১২০০ কোটি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

Tuesday, June 30 2026, 12:24 pm
Jai Johar Allowance | বাড়ানো হল আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহারের ভাতা, জঙ্গলমহলের উন্নয়নে বরাদ্দ ১২০০ কোটি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

যে সব আদিবাসী পড়ুয়া হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের থাকা-খাওয়ার ভাতা বাড়াল রাজ্য সরকার।


মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের সরকারি অনুষ্ঠান আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যে সব আদিবাসী পড়ুয়া হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের থাকা-খাওয়ার ভাতা বাড়াল রাজ্য সরকার। আগে তাঁরা মাসে ১৮০০ টাকা পেতেন। এ বার তা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হলো। সে সঙ্গে জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে ১০০০ টাকা ভাতা পান, তা-ও ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুকুটমণিপুরের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গলমহলের ৭৫টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্যকেন্দ্র সাজাব। জল পৌঁছে দেব। কমিউনিটি হল বানাব। আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে। এক দিকে জামশেদপুর, ঝাড়খণ্ড শিল্পনগরী আর এক দিকে দুর্গাপুর শিল্পনগরী। এই দু’টোকে ২০০ কিলোমিটারের রাস্তায় যুক্ত করা যায়। এই সমগ্র এলাকা, পুরুলিয়া ও বাঁকুড়াকে আগামী দিনে আমরা উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File