RG Kar Case | সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট! গ্রেপ্তার হয়েছিলেন আরজি করের আর্থিক দুর্নীতিতে!

Friday, October 16 2026, 2:46 pm
RG Kar Case | সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট! গ্রেপ্তার হয়েছিলেন আরজি করের আর্থিক দুর্নীতিতে!
highlightKey Highlights

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট।


আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশ বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের পাশাপাশি সেখানে আর্থিক অনিয়মের অভিযোগও সামনে আসে। হাসপাতালের তহবিলের অর্থ নয়ছয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও, সুপ্রিম কোর্টের এই রায়ে বড় স্বস্তি পেলেন সন্দীপ ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File