Sugar Storage | এক ধাক্কায় অনেকটা বেড়েছে চিনির দাম, এবার মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্র!

Saturday, August 22 2026, 4:33 am
Sugar Storage | এক ধাক্কায় অনেকটা বেড়েছে চিনির দাম, এবার মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্র!
highlightKey Highlights

উৎসবের মরশুমে দেশে চিনির দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় বড় পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার।


উৎসবের মরশুমে দেশে চিনির দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় বড় পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার। মজুতদারি ও কৃত্রিম সঙ্কট রুখতে ব্যবসায়ীদের চিনি মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে ১০ লক্ষ টন শুল্ক–মুক্ত অপরিশোধিত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ১৫ অক্টোবর থেকে চিনি কলগুলিকে নতুন মরশুমে আখ মাড়াই শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের হিসেবে, দেশের বাজারে গত ২০ জুলাই এক কেজি চিনির দাম ছিল ৪৮.১৮ টাকা। ২০ অগস্ট তা বেড়ে হয়েছে ৫৫.৭০ টাকা। অর্থাৎ, এক মাসে কেজিতে দাম বেড়েছে ৭.৫২ টাকা। কেন্দ্রের বক্তব্য, এই মূল্যবৃদ্ধির জন্যে ইথানল তৈরিতে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File