Sugar Price | এক ধাক্কায় ১১ টাকা বাড়তে পারে চিনির দাম, চিন্তা বাড়ল আম জনতার!

Key Highlightsআমজনতার পকেটে টান পড়তে চলেছে। খুব শীঘ্রই এক ধাক্কায় প্রতি কেজি চিনির দাম ১১ টাকা পর্যন্ত বাড়তে পারে।
আমজনতার পকেটে টান পড়তে চলেছে। খুব শীঘ্রই এক ধাক্কায় প্রতি কেজি চিনির দাম ১১ টাকা পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে খুচরা বাজারে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিনি বেড়ে ৭৬ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। চিনি শিল্পের পক্ষ থেকে ন্যূনতম বিক্রয়মূল্য (MSP) প্রতি কুইন্টালে ৩,১০০ টাকা থেকে বাড়িয়ে ৪,২ টাকা করার জোরালো দাবি উঠেছে। উৎপাদন খরচ বৃদ্ধি, শ্রমিক ও বিদ্যুতের চড়া দাম এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে আখ চাষিদের আন্দোলন এর অন্যতম কারণ। শিল্পের দাবি, প্রায় সাত বছর ধরে ন্যূনতম বিক্রয়মূল্য অপরিবর্তিত রয়েছে। এছাড়া ইথানল প্রকল্পের ঋণ শোধের জন্য দু'বছরের মরাটোরিয়াম ও ১০০ শতাংশ সুদে ভর্তুকির দাবি জানিয়েছে শিল্পমহল। চিনির দাম বাড়লে তার প্রভাব পড়বে চা, মিষ্টি ও বিস্কুটের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র একটি উচ্চপর্যায়ে কমিটি গঠন করেছে।


