Kolkata Police | ডিউটির সময় মোবাইলে ব্যস্ত থাকলেই ডিসিপ্লিনারি ব্যবস্থা, কড়া নির্দেশ কলকাতা পুলিশের কমিশনারের!

Monday, July 20 2026, 2:03 pm
Kolkata Police | ডিউটির সময় মোবাইলে ব্যস্ত থাকলেই ডিসিপ্লিনারি ব্যবস্থা, কড়া নির্দেশ কলকাতা পুলিশের কমিশনারের!
highlightKey Highlights

এবার কর্মরত অবস্থায় মোবাইল, ইয়ারফোন, হেডফোন ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।


এবার কর্মরত অবস্থায় মোবাইল, ইয়ারফোন, হেডফোন ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। নির্দেশিকায় অজয় নন্দ জানিয়েছেন, কলকাতা পুলিশের কোনও ইউনিটে সেন্ট্রি ডিউটি পালনের সময় মোবাইল, ইয়ারফোন অথবা হেডফোনের মতো কোনওরকম গ্যাজেট ব্যবহার করতে পারবেন না কর্মরত পুলিশ। এই নির্দেশ ভঙ্গ করলে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, ডিউটি চলাকালীন মোবাইলে কথা বললে কিংবা হেডফোনে ব্যস্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, রাতের দিকে কিংবা সকালে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না থাকার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File