Strait of Hormuz | আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধের পূর্বাবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী!

Monday, May 25 2026, 10:30 am
Strait of Hormuz | আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধের পূর্বাবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী!
highlightKey Highlights

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধের পূর্বাবস্থায় ফিরতে পারে।


গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এদিকে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই জলপথের উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে এবং বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি হয়। অবশ্য, সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে বৃহত্তর শান্তি চুক্তি করতে চলেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ফলত থামতে চলেছে যুদ্ধ। এদিকে ইতিমধ্যে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধের পূর্বাবস্থায় ফিরতে পারে। এছাড়াও ইরান দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি ৩০ দিনের মধ্যে তুলে নিতে হবে এবং প্রথম ধাপেই ইরানের জব্দ হওয়া অর্থের একটি অংশ মুক্ত করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File