TET Exam | কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা আয়োজনের নির্দেশ দিল রাজ্য সরকার!
Friday, September 11 2026, 2:40 pm

Key Highlightsকর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET) আয়োজনের নির্দেশ দিল রাজ্য স্কুলশিক্ষা দপ্তর।
কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET) আয়োজনের নির্দেশ দিল রাজ্য স্কুলশিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যেসব শিক্ষকের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি, তাঁদের ২০২৮ সালের ৩১ আগস্টের মধ্যে টেট পাশ করা বাধ্যতামূলক। তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ দিতে আগামী দিনে প্রতি ৬ মাস অন্তর অর্থাৎ বছরে অন্তত দু'বার এই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট উত্তীর্ণ না হলে চাকরিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- টেট পরীক্ষা


