SSC Teachers Recruitment | নতুন প্রার্থীদের ইন্টারভিউ শুরু, শিক্ষক নিয়োগে বড় আপডেট রাজ্যে!
Thursday, October 1 2026, 2:52 pm

Key Highlightsসংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকায় নতুন করে স্থান পাওয়া প্রার্থীদের নথি যাচাই, মৌখিক পরীক্ষা ও পাঠদানের দক্ষতা যাচাই শুরু ৮ অক্টোবর থেকে।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে রাজ্যে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সংশোধিত তালিকায় নতুন প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে ৮ অক্টোবর। বাংলা ও অর্থনীতির প্রার্থীদের দিয়ে শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া। একনজরে গোটা সময়সূচি: ৮ অক্টোবর বাংলা, ৮ ও ৯ অক্টোবর অর্থনীতি এবং ৯ অক্টোবর ইতিহাসের প্রার্থীদের ইন্টারভিউ হবে। সংস্কৃতের ইন্টারভিউ ৯, ১২ ও ১৩ অক্টোবর। ইংরেজির ১২ অক্টোবর এবং গণিতের ১৩ অক্টোবর ইন্টারভিউ হবে। আজ থেকে কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে নথি যাচাই ও ইন্টারভিউয়ের ডাকপত্র। স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলে নিয়োগের পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ হারাবেন প্রার্থীরা।
- Related topics -
- রাজ্য
- এসএসসি
- সরকারি স্কুল
- স্কুল
- শিক্ষাদফতর
- রাজ্য স্কুল সার্ভিস
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষক নিয়োগ
- প্রাথমিক শিক্ষক নিয়োগ
- পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা


