SSC | স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বে দুষ্মন্ত নারিয়ালা! ইউপিএসসি-র ধাঁচে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা

Saturday, July 4 2026, 4:32 pm
SSC | স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বে দুষ্মন্ত নারিয়ালা! ইউপিএসসি-র ধাঁচে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা
highlightKey Highlights

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হল দুঁদে আইপিএস, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে।


রাজ্যে ক্ষমতায় এসে একাধিক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হল দুঁদে আইপিএস দুষ্মন্ত নারিয়ালাকে। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে নারিয়ালাকে মুখ্যসচিবের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনীতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি-র মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File