Sourav Ganguly | ইডেনে 'বিগ বস বাংলা'-এর ঢাকে কাঠি! উদ্বোধন অনুষ্ঠানে অন্যরূপে উপস্থাপক সৌরভ
Friday, March 6 2026, 5:18 pm

Key Highlightsবিগ বস-এর উপস্থাপকের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আসার পরে সেই উত্তেজনার পারদ চড়েছিল কয়েক গুণ।
শুক্রবার ঝলমলে ইডেন গার্ডেন্সে নতুন শোয়ের উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ক্রিকেট নয় বাঙালি দর্শকের জন্য আসতে চলেছে ‘বিগ বস্ বাংলা’। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন স্বয়ং 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘বিগ বস্ বাংলা’র উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত ও অভিনেত্রী তৃণা সাহা। এ প্রসঙ্গে সৌরভ বলেন, “এমন অনুষ্ঠান এই প্রথম সঞ্চালনা করতে চলেছি। আগামী অগস্ট থেকে শুরু হয়ে ছ’মাস চলবে। এখানে প্রতিযোগী হিসাবে বিভিন্ন ক্ষেত্রের তারকারা আসবেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে হবে। একটা বড় চ্যালেঞ্জ বটে। আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত।..”
- Related topics -
- বিনোদন
- বিগ বস
- সৌরভ গাঙ্গুলি
- ইডেন গার্ডেন


