Smriti Mandhana | অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত, ভারতীয় দলের নয়া অধিনায়ক হিসেবে ঘোষণা হল নাম
Wednesday, October 7 2026, 5:56 am

Key Highlightsহরমনপ্রীত কৌর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন, স্মৃতি মন্ধানাকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করল বিসিসিআই।
মঙ্গলবার সকালেই ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন হরমপ্রীত। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করে হরমনপ্রীত লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপোস করেছি অধিনায়ক হিসাবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’ নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নাম ঘোষণা করেছে বিসিসিআই। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে এবার অধিনায়কত্ব কাঁধে তুলে নিলেন টিম ইন্ডিয়া বাঁহাতি ওপেনার।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- মহিলা ক্রিকেটার
- হরমনপ্রীত কউর
- স্মৃতি মান্ধানা


