Sixth-Generation Fighter Programme | অটোমেটিক চালকহীন যুদ্ধবিমান প্রযুক্তিতে হাল ছেড়েছে জার্মানি! ভারতের দিকে তাকিয়ে ফ্রান্স
Saturday, August 8 2026, 5:48 pm

Key Highlightsফ্রান্সের নেতৃত্বাধীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস)-এ যোগ দিতে চলেছে ভারত!
২০১৭ সালে ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগে এফসিএএস প্রকল্প অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) প্রকল্পের সূচনা হয়েছিল। গোটা প্রকল্পে নিয়ন্ত্রণ নিয়ে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন এবং জার্মানির এয়ারবাসের মধ্যে মতবিরোধ চলছিল। ২০২৬ সালের জুনে এই প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছে জার্মানি। এরপরই এই প্রকল্পে ভারতের যোগদানের সুযোগ বাড়ছে। সূত্রের খবর, ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরি হয়ে যেতে পারে। গত জুন মাসে ফ্রান্সের নিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলি নিয়ে আলোচনা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- যুদ্ধবিমান
- যুদ্ধ
- ফ্রান্স
- ভারত


