WB নির্বাচন ২০২৬TMC84BJP203LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
SIR in West Bengal | অবশেষে প্রকাশ হলো চূড়ান্ত ভোটার তালিকা, সবমিলিয়ে বাদ পড়লো ৬৩ লক্ষ!
Saturday, February 28 2026, 2:24 pm

Key Highlightsরাজ্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি বিকেলে অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।
রাজ্যে শেষ হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। তালিকা নিয়ে বিস্তারিত আপডেট জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও অরিন্দম নন্দী। রাজ্যে মোট যোগ্য ভোটার ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৯১, মহিলা ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৮৩৭, তৃতীয় লিঙ্গ ১৪০২। বাদ পড়া ভোটার (ফর্ম ৭) ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। নতুন ভোটার (ফর্ম ৬ ও ৬এ) ১ লক্ষ ৮২ হাজার ৩৬ । স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ । এছাড়া বিচারাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫। বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- রাজ্য কমিশন
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- সিইও


