SIR in West Bengal | SIR-এর কাজের চাপে মৃত্যু! ৬১ মৃতের পরিবারকে চাকরির দেওয়ার ঘোষণা নবান্নের

Friday, February 27 2026, 5:17 am
SIR in West Bengal | SIR-এর কাজের চাপে মৃত্যু! ৬১ মৃতের পরিবারকে চাকরির দেওয়ার ঘোষণা নবান্নের
highlightKey Highlights

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও শাসকদল।


বঙ্গে এসআইআরের কাজ চলাকালীন মৃত্যু হয়েছে সাধারণ মানুষ সহ বহু বিএলওর। বেশিরভাগ ক্ষেত্রেই কমিশনের অপরিকল্পিত কাজ, অতিরিক্ত চাপের কারণই এর নেপথ্যে বলে অভিযোগ তোলা হয়েছে। এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। সূত্রের খবর, এসআইআরের মাঝে প্রাণ হারানো মানুষজনের পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে। নবান্ন জানিয়েছে, ৬১ জনের পরিবারকে দেওয়া হবে চাকরি। পরিবার পিছু একজন করে সদস্য এই চাকরি পাবেন বলে খবর। বৃহস্পতিবার মন্ত্রিসভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File