Diljit Dosanjh | নিরাপত্তা নিয়ে দোটানা, দিল্লিতে দিলজিতের ‘অউরা ইন্ডিয়া ট্যুর’ বাতিল পুলিশের

Thursday, October 22 2026, 4:20 pm
Diljit Dosanjh | নিরাপত্তা নিয়ে দোটানা, দিল্লিতে দিলজিতের ‘অউরা ইন্ডিয়া ট্যুর’ বাতিল পুলিশের
highlightKey Highlights

গায়কের বহু প্রতীক্ষিত ‘অউরা ইন্ডিয়া ট্যুর’-এর (Aura India Tour) অংশ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল। নিরাপত্তার কারণে বাতিল করা হলো।


গায়ক দিলজিতের বহু প্রতীক্ষিত ‘অউরা ইন্ডিয়া ট্যুর’ অনুষ্ঠানের অনুমতি বাতিল করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, আগামী ৩০ অক্টোবর রাজধানী দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট হওয়ার কথা ছিল। উৎসবের মরশুমে সারা দিল্লি জুড়ে নিরাপত্তা সুনিশ্চিত করার অতিরিক্ত চাপ রয়েছে। টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-কে পাঠানো এক চিঠিতে দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (DCP) জানিয়েছেন, গত ১৪ অক্টোবরের আবেদনের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। ফলে এই বিশাল কনসার্ট আয়োজনের ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File