WB নির্বাচন ২০২৬TMC88BJP199LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Sikkim Landslide | সিকিমের মিলিটারি ক্যাম্পে ধস! মৃত্য ৩ সেনা কর্মীর, নিখোঁজ ছ’ জন নিরাপত্তা রক্ষী!
Monday, June 2 2025, 11:10 am

Key Highlightsপ্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ভয়াল চেহারা নিয়েছে তিস্তা। ধসে গিয়েছে লাচুং, সাঙ্কালন, চুংথাং, লাচেনের দিকে একাধিক সড়ক।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ভয়াল চেহারা নিয়েছে তিস্তা। ধসে গিয়েছে লাচুং, সাঙ্কালন, চুংথাং, লাচেনের দিকে একাধিক সড়ক। এবার সিকিমের মিলিটারি ক্যাম্প ধসে গিয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে ৩ সেনা কর্মীর। সেনা সূত্রে খবর, নিহতদের নাম লখিন্দর সিং, মুনিশ ঠাকুর ও অভিষেক লাখদা। নিখোঁজ ছ’ জন নিরাপত্তা রক্ষী। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর সিকিমের চাটেনে এই ধস নামে। সেনার তরফে জানানো হয়েছে, সিকিমের পাহাড়ি দুর্গম পথে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে ভারতীয় সেনা।


