White House | ট্রাম্পকে খতম করার ছক? মার্কিন প্রেসিডেন্ট বাসভবনে থাকাকালীনই হোয়াইট হাউসের কাছে চললো গুলি!

Sunday, May 24 2026, 8:16 am
White House | ট্রাম্পকে খতম করার ছক? মার্কিন প্রেসিডেন্ট বাসভবনে থাকাকালীনই হোয়াইট হাউসের কাছে চললো গুলি!
highlightKey Highlights

শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কাছে এক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা? শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কাছে এক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই উপস্থিত ছিলেন। তবে তাঁর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রশাসন। সূত্রে খবর, সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী নাসিরে বেস্ট একটি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তা চৌকির দিকে গুলি চালান। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় সিক্রেট সার্ভিস। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় অন্তত এক পথচারীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এফবিআই ও সিক্রেট সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File