Sheikh Hasina | ভারতে থেকে আওয়ামী লিগের কর্মী-সদস্যদের উদ্দেশে ভিডিও বার্তা, শেখ হানিসার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত মোদি সরকারের!

Friday, July 31 2026, 1:21 pm
Sheikh Hasina | ভারতে থেকে আওয়ামী লিগের কর্মী-সদস্যদের উদ্দেশে ভিডিও বার্তা, শেখ হানিসার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত মোদি সরকারের!
highlightKey Highlights

বাংলাদেশে ছাত্র-গণ অভ্যুত্থানের মুখে, ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশে ছাত্র-গণ অভ্যুত্থানের মুখে, ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে এসে আশ্রয় নেন। এরপর দুই বছর কেটে গেলেও, এখনও ভারতেই রয়েছেন শেখ হাসিনা। এমনকি তিনি নয়া দিল্লিতে বসেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লিগের কর্মী-সদস্যদের উদ্দেশে বার্তাও দিয়েছেন। তবে হাসিনাকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত জানাল ভারত সরকার। সাফ জানানো হল, ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি নেই শেখ হাসিনার। বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সরকারের তরফে কমিটিকে জানানো হয়েছে, বাংলাদেশের তরফে হাসিনাকে প্রত্যর্পণের আবেদনের বিষয়ে আন্তর্জাতিক আইন এবং নিয়ম খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File