Shyamaprasad Mukherjee | ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করলেন শাহ!

Monday, July 6 2026, 12:30 pm
Shyamaprasad Mukherjee | ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করলেন শাহ!
highlightKey Highlights

রাজনৈতিক পালাবদলের পর রাজ্য জুড়ে পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী।


রাজনৈতিক পালাবদলের পর রাজ্য জুড়ে পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। প্রথমবার মহাকরণে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সরকারি ছুটি থাকলেও সোমবার কর্মীরা সেখানে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে ইকো পার্কে ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তির শিলান্যাস ও ফলক উন্মোচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রের সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ প্রশাসন ও শাসকদলের অনেকেই। এদিন বিকেলে দমদম বিমানবন্দর নেমেই শাহ সরাসরি চলে যান ইকো পার্কে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি তৈরি নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জন্মদিনে সেই মূর্তির শিলান্যাস করার পর অমিত শাহ গেলেন প্রয়াত নেতার ভবানীপুরের পৈতৃক ভিটেতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ফের যাবেন সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File