Ganga Ghats | মহালয়ায় তর্পনের আগে নিরাপত্তা প্রস্তুতি গঙ্গা ঘাটগুলিতে, হাওড়া-কলকাতায় খোলা হলো বিশেষ কন্ট্রোল রুম!

Friday, October 9 2026, 5:34 am
Ganga Ghats | মহালয়ায় তর্পনের আগে নিরাপত্তা প্রস্তুতি গঙ্গা ঘাটগুলিতে, হাওড়া-কলকাতায় খোলা হলো বিশেষ কন্ট্রোল রুম!
highlightKey Highlights

পিতৃপক্ষের তর্পণে আসা পুণ্যার্থীদের সুরক্ষায় কলকাতা ও হাওড়া-সহ বিভিন্ন জেলার গঙ্গার ঘাটগুলিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।


রাত পোহালেই মহালয়া, আর তার আগেই পিতৃপক্ষের তর্পণে আসা পুণ্যার্থীদের সুরক্ষায় কলকাতা ও হাওড়া-সহ বিভিন্ন জেলার গঙ্গার ঘাটগুলিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে জলে ভাসমান ব্যারিকেড ও বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শহরের প্রধান ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বায়ো-টয়লেট এবং মহিলাদের জন্য চেঞ্জিং রুম রাখা হয়েছে। যেকোনো বিপদ এড়াতে ডুবুরি, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম-সহ মোটরচালিত নৌকা নদীতে টহল দেবে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ঘাটগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় থাকছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুল্যান্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File