Weather Update | বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস!

Tuesday, July 21 2026, 12:22 pm
Weather Update | বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস!
highlightKey Highlights

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।


সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সক্রিয় বর্ষা। কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় সারাদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দমদমে, যেখানে ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১৬৩ মিলিমিটার বৃষ্টি। এদিকে বৃষ্টির জন্য কিছুটা কমেছে তাপমাত্রা। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File