Saokat Molla | পলাতক 'শওকত', বর্ডার পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক, জোরকদমে তল্লাশি NIA-র
Friday, June 5 2026, 4:50 am

Key Highlightsনদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন শওকত। যদিও তা সফল হয়নি। শোনা যাচ্ছে, কোনও এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার থেকেই পলাতক ভাঙড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত তথা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ। ইতিমধ্যেই তাঁকে পলাতক ঘোষণা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্থানীয়দের দাবি, শেষ বার লাল পোশাকে বাসন্তীর দিকে দেখা গিয়েছে শওকতকে। সম্ভবত নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। মনে করা হচ্ছে, স্থানীয়দের বাধা পেয়ে আত্মীয়বাড়ি গা ঢাকা দিয়েছেন শওকত। ইতিমধ্যেই বিএসএফের সঙ্গে অভিযুক্তের যাবতীয় তথ্য শেয়ার করেছে এনআইএ।
- Related topics -
- রাজ্য
- এনআইএ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস
- বিএসএফ
- বাংলাদেশ
- ভারত
- পশ্চিমবঙ্গ


