Sandip Ghosh | অবৈধ নির্মাণ! সন্দীপ ঘোষের বাড়ির ছাদ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার!

Thursday, May 21 2026, 6:04 pm
Sandip Ghosh | অবৈধ নির্মাণ! সন্দীপ ঘোষের বাড়ির ছাদ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার!
highlightKey Highlights

তাঁর ও তাঁর স্ত্রী ডাক্তার সঙ্গীতা ঘোষের মালিকানাধীন একটি বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি ‘পারগোলা’ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পুরসভা।


ফের খবরের শিরোনামে আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানা গিয়েছে, সন্দীপ ঘোষের বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩ নম্বর বদন রায় লেনের বাড়িকে অবৈধ নির্মাণ হিসেবে গণ্য করেছে কলকাতা পুরসভা। বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি ‘পারগোলা’ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরাল। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর আরজি কর মামলায় ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছে উচ্চপদস্থ কর্মচারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File