RG Kar Case | আরজিকর মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ!

Tuesday, August 18 2026, 5:42 pm
RG Kar Case | আরজিকর মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ!
highlightKey Highlights

আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।


আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে ওই মামলায় কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। যা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের উপর প্রভাব পড়ার আশঙ্কায় সন্দীপের জামিন আবেদন বাতিল করেছিল হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছেন সন্দীপ ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File