Sandip ghosh | খুলেছে ফাইল, এবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন সন্দীপ ঘোষের!
Wednesday, August 26 2026, 3:06 am

Key Highlightsজামিনের জন্য আবেদন করেছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পরেই নোটিস জারি করে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত।
রাজ্যে পালাবদলের পর ফের খুলেছে অভয়া ফাইল। চলতি মাসেই অভয়ার বাড়ির এলাকায় গিয়ে ওই মামলা নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পরেই অভয়ার পরিবারের অভিযোগ অনুযায়ী পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। এবার শীর্ষ আদালতে জামিনের জন্য আবেদন করেছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সূত্রের খবর, ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপ ঘোষ। তাই এই আবেদন। তাঁর আবেদনের ভিত্তিতেই নোটিস জারি করে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- জামিন
- সিবিআই


