Russia Oil | নয়াদিল্লি চাইলেই তেল পাঠাবে রাশিয়া, ভারতের জলসীমার কাছে ৯৫ লক্ষ ব্যারেলের রুশ নৌবহর
Thursday, March 5 2026, 5:25 am

Key Highlightsনয়াদিল্লি সাহায্য চাইলেই কয়েক সপ্তাহের মধ্যে সেই তেল পৌঁছে যাবে ভারতে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার আধিকারিকরা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। এর জেরে ধস নেমেছে শেয়ার বাজারে। হরমুজে আটকে রয়েছে একাধিক ভারতীয় বাণিজ্য জাহাজ। ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় ৫০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধ বেশিদিন চললে ভারতের তেলের সঞ্চয়ে টান পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতকে তেল রপ্তানির ইঙ্গিত দিলেন রাশিয়ার আধিকারিকরা। র্য়টার্স জানিয়েছে, ভারতের জলসীমার আশপাশে ৯৫ লক্ষ ব্যারেল তেল পণ্যবাহী জাহাজের একটি নৌবহর ঘোরাফেরা করছে। ভারত চাইলেই নয়াদিল্লিকে তেল রপ্তানি করতে পারে তারা।
- Related topics -
- দেশ
- রাশিয়া
- রাশিয়া
- তেল উৎপাদন
- অপরিশোধিত তেল
- ভারত
- নয়াদিল্লি


