Taratala | তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, আটকে রয়েছেন অন্তত ৪০-৪৫ জন!

Wednesday, June 24 2026, 8:33 am
Taratala | তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, আটকে রয়েছেন অন্তত ৪০-৪৫ জন!
highlightKey Highlights

তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা! বুধবার ভেঙে পড়লো একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ।


তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা! বুধবার ভেঙে পড়লো একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ। আহত হয়েছেন একাধিক। ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। হঠাৎই বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। সেই বিমের তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়েছে। চাপা পড়ে থাকা অবস্থায় অনেকেই বাঁচানোর জন্য চিৎকার করছেন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File