WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়ছেন রোনাল্ডো! নিশ্চিত জয় হাতছাড়া জুভেন্টাসের।
Monday, November 9 2020, 5:44 am

Key Highlightsসেরি আ-তে চার ম্যাচে ছ’গোল করে দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো। ৮ ই নভেম্বর রবিবার লাজ়িয়োর বিরুদ্ধেও ১৫ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।গোড়ালিতে চোট পান এই মুহূর্তে ইউরোপীয় লিগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসন দখলে রাখা সি আর সেভেনের। যদিও ইটালীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলো কোনও ঝুঁকি নিতে চাননি, তাই রোনাল্ডোকে তুলে পাওলো দিবালাকে নামান। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে পিরলো বলেছেন, ‘‘রোনাল্ডো শুধু আমাদের নয়, যে দলে খেলবে তাদেরই প্রধান অস্ত্র হবে। গোড়ালিতে চোট পাওয়ায় ওর খেলতে সমস্যা হচ্ছিল। তাই বাধ্য হয়েছিলাম তুলে নিতে।’’
- Related topics -
- খেলাধুলা
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- আহত
- জুভেন্টাস
- ফুটবল


