Bypoll Election | কালীঘাটপন্থী তৃণমূলের পর এবার নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতব্রত শিবিরের!

Monday, September 14 2026, 12:31 pm
Bypoll Election | কালীঘাটপন্থী তৃণমূলের পর এবার নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতব্রত শিবিরের!
highlightKey Highlights

প্রতীক ও দলের অভ্যন্তরীণ আইনি জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে পৃথক প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী এবং কালীঘাটপন্থী তৃণমূল।


প্রতীক ও দলের অভ্যন্তরীণ আইনি জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে পৃথক প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী এবং কালীঘাটপন্থী তৃণমূল। ঋতপন্থী তৃণমূলের তরফে নন্দীগ্রামে মহম্মদ সামিউল হক এবং রেজিনগরে সফিউজ্জমান শেখকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কালীঘাট তৃণমূল নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে নির্বাচনে দাঁড় করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে লড়লে প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছিল ঋতব্রত শিবির, কিন্তু তিনি না দাঁড়ানোয় ঋতপন্থীরা মাঠে নামে। দুটি শিবিরেরই এই লড়াইয়ে তৃণমূলের ভোটব্যাঙ্ক কোন দিকে ঢলে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File