Ritabrata Banerjee | তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগমের দুর্নীতি! আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু নিয়ে বিস্তারিত তদন্তের আর্জি ঋতব্রতর

Monday, August 17 2026, 4:54 pm
Ritabrata Banerjee | তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগমের দুর্নীতি! আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু নিয়ে বিস্তারিত তদন্তের আর্জি ঋতব্রতর
highlightKey Highlights

তদন্তের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন ‘আসল তৃণমূল’-এর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, ঘটনার নেপথ্য তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগমের দুর্নীতি।


বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। রবিবার সকালে বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়কের মৃত্যু নিয়ে তদন্তের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চিঠিতে ঋতব্রত লিখলেন, “আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু অনেকগুলো অপ্রিয় প্রশ্ন সামনে তুলে এনেছে। টিআরডিএর টেন্ডার নিয়ে ওনাকে কোনও হুমকির মুখে পড়তে হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা দরকার। টিআরডিএর-সহ অন্যান্য উন্নয়ন পর্ষদগুলোতে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।” তাঁর আর্জি, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগমের টেন্ডারকে কেন্দ্র করে কোনও হুমকির ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হোক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File