RG Kar Case | আরজি কর কেসে ভিসেরা নমুনা নষ্টের অভিযোগ! অভিযোগের তীর কর্মকর্তাদের বিরুদ্ধে, সিবিআই তদন্তের আর্জি পরিবারের
Thursday, July 2 2026, 3:49 pm

Key Highlightsরাজ্য ফরেনসিক পরীক্ষাগারের তিন আধিকারিক ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন এবং তা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার উচ্চপদের আধিকারিকদের বিরুদ্ধে ভিসেরা পরীক্ষার নমুনা নষ্ট করার বিস্ফোরক অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের দাবি, রাজ্য ফরেনসিক পরীক্ষাগারের তিন আধিকারিক ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন এবং তা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। প্রাক্তন এক ফরেনসিক আধিকারিকের চিঠির ভিত্তিতে এই দাবি করা হয়েছে বলে খবর। নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- সিবিআই


