Rekha Gupta | বেসরকারি সংস্থাতেও চালু হোক ‘ওয়ার্ক ফ্রম হোম’- রাজধানীবাসীকে পরামর্শ মুখ্যমন্ত্রী রেখার

Sunday, May 17 2026, 3:54 pm
Rekha Gupta | বেসরকারি সংস্থাতেও চালু হোক ‘ওয়ার্ক ফ্রম হোম’- রাজধানীবাসীকে পরামর্শ মুখ্যমন্ত্রী রেখার
highlightKey Highlights

এ বার রাজধানী শহরের বেসরকারি সংস্থাগুলিকেও কর্মীদের সপ্তাহে দু’দিন বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী রেখা।


আগামী ৬ মাস পেট্রল, ডিজ়েল বা বৈদ্যুতিক গাড়ি কেনাতে নিষেধাজ্ঞা চাপিয়েছে দিল্লির সরকার। ইতিমধ্যেই রাজধানীতে বিভিন্ন সরকারি দপ্তরে সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হয়েছে। এবার শহরের বেসরকারি সংস্থাগুলিকেও সপ্তাহে দুদিন বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী রেখা। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি দপ্তরের মতো বেসরকারি সেক্টরেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু পরামর্শ দিয়েছে দিল্লির শ্রম দপ্তর। খুব প্রয়োজন ছাড়া অফিসের গাড়ির ব্যবহারও কমাতে বলা হয়েছে। সবাইকে গণপরিবহণ বা পুলকার ব্যবহারের নির্দেশ ও দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File