Heavy Rain | নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে, দক্ষিণবঙ্গের দুটি জেলায় জারি লাল সতর্কতা! ভারী বর্ষণে ভিজবে কলকাতাও!

Wednesday, August 12 2026, 11:42 am
Heavy Rain | নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে, দক্ষিণবঙ্গের দুটি জেলায় জারি লাল সতর্কতা! ভারী বর্ষণে ভিজবে কলকাতাও!
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বর্তমানের ‘সিস্টেম’।


ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে বঙ্গোপসাগরে তৈরী নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বর্তমানের ‘সিস্টেম’। সেই পরিস্থিতিতে পরপর দু'দিন দক্ষিণবঙ্গে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ, বুধবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আজ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File