R G Kar | আরজি কর কাণ্ডের পুনর্তদন্ত : সিবিআই দপ্তরে হাজিরা পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের!

Thursday, June 18 2026, 9:47 am
R G Kar | আরজি কর কাণ্ডের পুনর্তদন্ত : সিবিআই দপ্তরে হাজিরা পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের!
highlightKey Highlights

রাজ্যে পালাবদল হতেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে।


রাজ্যে পালাবদল হতেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। তার অঙ্গ হিসেবে বুধবার পানিহাটির শ্মশান ঘাটে গিয়েছিলেন তদন্তকারীরা। ঘটনাচক্রে, ঠিক তার পরের দিনই, অর্থাৎ বৃহস্পতিবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সিবিআই সূত্রে খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে। তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পরে শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্র বলেছিলেন, ‘নির্যাতিতার দেহ এসেছিল রাত ১১টায়। সঙ্গে তাঁর মা-বাবাও ছিলেন। তাঁদের একজনও আপত্তি করলে নির্যাতিতার দেহ দাহ করা হতো না। তাই নির্যাতিতার দেহ আগে দাহ করা হয়েছিল বলে আমি সিবিআইকে জানিয়েছি।’ সিবিআই সূত্রে খবর, শ্মশানের সেই কর্মী তদন্তকারীদের যে বয়ান দিয়েছেন, নির্মলের বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File